ছবির ক্যাপশন:
শোকাবহ আগস্ট মাস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চুয়াডঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরসহ পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, শেখ সেলিম, টুটুল, চুয়াডাঙ্গা পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, শ্রমিক নেতা সাইদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা-এর সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, রাজু আহমেদ, রেজুয়ান, ইমদাদুল হক আকাশ, মুন্না আজম, সারাফাত, রিয়ন, রিমন, শুভ, আসিফ, আমিম, নুরনগর বিএডিসি ফার্মের শ্রমিক নেতা আব্দুল মোমিন, রেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কালাম মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এহতসামুল হক জোয়ার্দ্দার বাবলু, মো. আব্দুল হান্নান ও আবেশ উদ্দিন।
সভায় শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন দিবস পালনে নান কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচিগুলো হলো- ৫ আগস্ট স্থানীয় শহীদ দিবস উপলক্ষে নাটুদহ আটকবরে আট শহিদের স্মরণে সকাল ৯টায় পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল ও শহিদ ক্যাপ্টেইন শেখ কামালের ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকেল চারটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদত বরণকারী পরিবারের সকল শহিদের স্মরণে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সকাল ৬টা ৪৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কালো ব্যাচ ধারণ। প্রতিটি ওয়ার্ডে কাঙালিভোজ এবং দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
