ঝিনাইদহে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2024-08-01 ইং
ঝিনাইদহে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে আনসার ও ভিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাচ্ছুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ আনসার  ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ ৭০৭ টি গাছ রোপণের জন্য বিতরণ করা হয়। এছাড়াও জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন গাছ রোপণ করা হয়। জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন বলেন,আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে অন্যান্য জেলার ন্যায় ঝিনাইদহ জেলাতেও বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে। আমরা আমাদের ৬ উপজেলায় গাছ রোপণের জন্য বিতরণ করেছি। তিনি আরও বলেন, গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত গাছের দেখভাল করতে হবে। আমরা আমাদের কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)