ছবির ক্যাপশন:
মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই খাদ্যসামগ্রী বিতরণ হয়। জনপ্রশাসন মন্ত্রীর পক্ষে মেহেরপুর শহর ও শহরের বাইরের ১ হাজার দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু ইত্যাদি।
বিতরণকালে বক্তারা বলেন, কয়েকদিন ধরে দেশের স্বার্থে কারফিউ জারি ছিল। তাতে দিনমজুর ও দুস্থ মানুষের জীবনমানে কিছুটা অসহায়বস্থা বিরাজ করছিল। আমরা জনপ্রশাসন মন্ত্রীর নির্দেশে সে সমস্ত মানুষদের খাদ্য সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ, ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম রাতুল, মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
