প্রসূতিকে আটক রেখে হাতিয়েছেন নগদ অর্থ

আপলোড তারিখঃ 2024-08-01 ইং
প্রসূতিকে আটক রেখে হাতিয়েছেন নগদ অর্থ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাকাশপোতা বাজারে অবস্থিত নিউ একতা প্রাইভেট হাসপাতালে পরিচালকের বিরুদ্ধে এক প্রসূতিকে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতির মামা জাকির হোসেন বাদী হয়ে ক্লিনিকের পরিচালক রাসেল মাহামুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিচার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী প্রসূতির নাম কাকলি খাতুন (১৯)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে প্রসব বেদনা শুরু হলে প্রসূতি কাকলি খাতুনকে বাকাশপোতা বাজারে অবস্থিত নিউ একতা প্রাইভেট হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। ভর্তির পর ক্লিনিক মালিক বলেন সার্জারি চিকিৎসক দ্বারা সিজারের ব্যবস্থা করেছেন তিনি। কিন্তু ভোর পাঁচটা পর্যন্ত প্রসূতি কাকলি খাতুন প্রসব বেদনায় ছটফট করলেও ক্লিনিকে কোনো চিকিৎসক আসেনি। এদিকে, কাকলি খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে ক্লিনিক মালিক রাসেল তাদেরকে তালাবদ্ধ করে আটকিয়ে রাখেন। একপর্যায়ে ক্লিনিকে ভর্তি হওয়ার জন্যই কাকলির পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করেন রাসেল মাহমুদ।

কাকলীর মামা জাকির হোসেন বলেন, প্রথমে ২০ ও ১০ হাজার টাকা দাবি করে। তখন কাছে থাকা ৪ হাজার টাকা দিয়ে তাদের থেকে মুক্তি পেয়ে পার্শ্ববর্তী জীবননগর উপজেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে ভাগ্নির সিজার করা হয়। তবে মা ও সন্তান দুজনেই শঙ্কায় রয়েছেন। এ ঘটনায় আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার চেয়ে একতা প্রাইভেট হাসপাতালে পরিচালক রাসেলের বিরুদ্ধে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করলে স্থানীয় অনেকে জানান, একজন ক্লিনিক মালিক হয়ে রোগীর সাথে এমন আচরণ খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রাসেলের ক্লিনিকের লাইসেন্স থাকলেও তার কোনো স্থায়ীভাবে ডাক্তার নেই। তিনি ভাড়াটিয়া ডাক্তার দ্বারা রোগীর চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এছাড়া রাসেল নিজেই রক্ত, প্রসাব ও আল্ট্রাসনো পরীক্ষা-নিরীক্ষা করেন। এলাকাবাসী এই প্রতারণার বিচারের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ বিষয়ে নিউ একতা ক্লিনিকের মালিক রাসেল মাহামুদের সঙ্গে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, ভর্তির পর সিজারের জন্য সার্বিক ব্যবস্থাসহ চিকিৎসকের সময়ও নেয়া হয়। ডাক্তার আসতে একটু দেরি হওয়ায় তারা চলে যাওয়ার চেষ্টা করলে আমার চিকিৎসা খরজ বাবদ টাকার দাবি করি, তখন তারা ৪ হাজার টাকা দিয়ে আমার এখান থেকে চলে যায়।
এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ হেদায়েত বিন সেতু বলেন, এ ঘটনায় জাকির হোসেন নামের এক ব্যক্তির একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)