চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জনকে নার্সিং ইন্সটিটিউটের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জনকে নার্সিং ইন্সটিটিউটের সংবর্ধনা ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা.দিলীপ কুমার রায়কে নার্সিং ইন্সটিটিউটের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় নার্সিং ইন্সটিটিউটের অফিস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবাগত সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নার্সিং ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত ইনচার্জ আলমতি বেগম, নার্সিং ইন্সট্রাক্টর ফরিদা ইয়াসমিন, মর্জিনা খাতুন, ফিরোজা খাতুন, সামছুন নাহার, আনোয়ারা খাতুন, ক্যাশিয়ার সাইদুর রহমান ও ড্রাইভার আবুল কালম আজাদসহ আরো অনেকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলী হোসেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় বলেন, আমি সবেমাত্র এখানে এসেছি, আমার কাছে সব তথ্য আছে। একটু সময় লাগবে, আমার উপর ভরসা রাখুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)