ছবির ক্যাপশন:
দর্শনার আকন্দবাড়িয়ার ফার্মপাড়ায় পুলিশ অভিযান পরিচালনা করে মাদকসহ আলোচিত মাদক ‘সম্রাজ্ঞী’ রশিদা (৬৪) ও আনিছুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গতকাল বিকেলে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এসআই তাকবীন জাহান পলি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করের। এ অভিযানে রবিউল ইসলামের বসতবাড়ির উঠান থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৯০ টাকাসহ গ্রেপ্তার করা হয় রবিউল ইসলামের স্ত্রী আলোচিত মাদক ‘সম্রাজ্ঞী’ রশিদা খাতুনকে (৬৪) ও জীবননগর উপজেলার রায়পুর পূর্বপাড়ার ইছা হকের ছেলে আনিছুর রহমানকে (৪০)। তাদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
