আলমডাঙ্গার নওদা পাঁচলিয়া গ্রামে মেছোবাঘ শাবক উদ্ধার

আপলোড তারিখঃ 2024-07-29 ইং
আলমডাঙ্গার নওদা পাঁচলিয়া গ্রামে মেছোবাঘ শাবক উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের নওদা পাঁচলিয়া গ্রামের কৃষক টগর সকাল বেলায় জমিতে ঘাস কাটতে গিয়ে মেছোবাঘের দুটো বাঁচ্চা দেখতে পান। মা মেছোবাঘের আতঙ্কে তিনি আশপাশের লোকজনদের ডাকেন। পরে একটি মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসকে বিষয়টি অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা বন বিভাগের কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেছোবাঘ শাবক দুটি পাশের জঙ্গলে অবমুক্ত করে দেন। এ বিষয়ে তিনি বলেন, মা মেছোবাঘ অবশ্যই আশপাশের কোনো ঝোপ-ঝাড়ে থাকবে। উৎসুক জনতা ভিড় না করলে অবশ্যই একসময় মা মেছো বাঘ তাদের নিয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)