দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, নাশকতা, মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হোসেন ও দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রোকনুজ্জামান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. সাজিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, রাজস্ব কর্মকর্তা জাহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মারিয়া মাহবুবা, কোম্পানি কমান্ডার ঠাকুরপুর বিজিবি সুবেদার সাইফুল ইসলাম, কোম্পানি কমান্ডার মুন্সিপুর বিজিবি নায়েক সুবেদার শ্রী তাপস কুমার, কোম্পানি কমান্ডার দর্শনা বিজিবি আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মামুনুর রশীদ প্রমুখ।
সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে দামুড়হুদা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আগামীতে সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে, সে জন্য করণীয় শীর্ষক আলোচনা করেন।
