পুরোহিতদের তিনদিনের কর্মশালার সমাপনি

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
পুরোহিতদের তিনদিনের কর্মশালার সমাপনি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি নিয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি নিয়ে তিনদিনের এক কর্মশালা বুধবার বিকেলে শেষ হয়েছে। চুয়াডাঙ্গার বড় বাজার সত্য নারায়ন মন্দিরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৫০ জন হিন্দু পুরোহিতকে তিনদিনব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়। বুধবার সমাপনি দিনে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সম্মানিভাতা প্রদান করা হয়। সমাপনি দিনে অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মানিক আকবর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু। তিনদিনের এ প্রশিক্ষণে অংশ নেওয়া হিন্দু পুরোহিতদের প্রশিক্ষণ দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা কানাই লাল কুন্ডু, সহকারি প্রশিক্ষণ কর্মকর্তা মুক্তি গয়ালী ও অনন্ত কুমার ভৌমিক। বুধবার সমাপনির শেষ পর্বে অংশগ্রহণকারী ৫০ জন হিন্দু পুরোহিতকে সদনপত্র ও সম্মানিভাতা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)