ছহিউদ্দীন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল

আপলোড তারিখঃ 2024-07-29 ইং
ছহিউদ্দীন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ছবির ক্যাপশন:

মেহেরপুরে ছহিউদ্দীন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার আশরাফপুর মাঠে এর আয়োজন করে আশরাফপুর জনকল্যাণ ক্লাব। খেলায় মুখোমুখি হয় মুজিবনগর ভবরপাড়া একাদশ বনাম মহাজনপুর ইউনিয়ন গোপালপুর একাদশ। এদিকে, খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই মাঠের চারপাশ দর্শকের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়। খেলার প্রথমার্ধে ভবরপাড়া একাদশ একটি গোল করে। তবে দ্বিতীয়ার্ধে চারটি গোল করে গোপালপুর একাদশ ৪-১ গোলে বিজয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কোমরপুর একাদশ বনাম মেহেরপুর বন্ধু ক্লাব একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)