ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ও উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরশাফুল আলম, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও বাঁকা ইউনিয়ন পরিষদের আব্দুল কাদের প্রধান।
সভায় জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু বলেন, জীবননগরে মাদক কারবার কোনোভাবেই কমছে না। এলাকার চিহ্নিত মাদক ও স্বর্ণ কারবারি মাধবখালীর রাজন আহমেদের নামে বারবার অভিযোগ আসলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। আবার ইউনিয়ন বা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কেউ রাজনের নামে অভিযোগ করলে সেটি একটি চক্র তাকে জানিয়ে দেয়, পরে রাজন তাকে হুমকি দেন। এসময় জাহিদ বাবু জীবননগর বাজার কমিটি, যানজটসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। জবাবে বিজিবি প্রতিনিধি রাজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
