নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে

আপলোড তারিখঃ 2024-07-28 ইং
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়ামের (১৪) লাশ পাওয়া গেছে একটি পুকুরে। গতকাল শনিবার সকালে মাদ্রাসার একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সিয়াম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে।
মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার দুপুরে সহপাঠীদের সাথে মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে মাদ্রাসায় ফিরে এলেও সিয়াম আসেনি। বেলা তিনটার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে চারিদিকে খোঁজ নিয়ে জানা যায় সিয়াম গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। গতকাল সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। তবে গ্রামবাসী বলছে, সিয়ামের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।
বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসা ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)