গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত

আপলোড তারিখঃ 2024-07-28 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিছারন খাতুন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিছারন খাতুন জেলার গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মৃত মতলেব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, নিছারন খাতুন মানসিক প্রতিবন্ধী। তিনি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় মেহেরপুরের গাংনী শহরের দিক থেকে কুষ্টিয়াগামী একটি লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অবৈধ লাটাহাম্বারটি আটক করে। তবে পালিয়ে যান গাড়ির চালক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। ওই গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)