ছেলের আবদারে লোন তুলে কিনে দিয়েছিলেন মোটরসাইকেল

আপলোড তারিখঃ 2024-07-26 ইং
ছেলের আবদারে লোন তুলে কিনে দিয়েছিলেন মোটরসাইকেল ছবির ক্যাপশন:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বইডাঙ্গা ইটভাটা নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী পারভেজ গুরুতর আহত হয়েছেন। নিহত ইকবাল হোসেন সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ইকবালের মামা মিলন হোসেন জানান, ইকবালের বাবা-মা ১৫-২০ দিন আগে ছেলের আবদার মেটাতে এনজিও থেকে লোন তুলে পালসার মোটরসাইকেল কিনে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুর সাথে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। তিনি বৈডাঙ্গা ব্রিজ পার হয়ে যাওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইকবাল মারা যান এবং তার বন্ধু পারভেজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. তানভীর হাসান বলেন, ‘আমাদের কাছে খবর আসে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং এখান থেকে ইকবাল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং আরেকজন গুরুতর আহত ছিল স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।’
ঝিনাইদহ হাইওয়ে থানার এসআই মো. আব্দুর রহমান বলেন, ‘আমরা সংবাদ শোনার পর ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে এসে দেখতে পায় একটি পিকআপভ্যান (ট্রাক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং ঘটনাস্থলেই ইকবাল নামে একজন মারা গেছে। আমরা ইতিমধ্যে ঘাতক ট্রাকটি আটক করেছি এবং লাশ পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)