কক্সবাজারে বিএনপির ত্রাণ আটকে দিলো পুলিশ

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
কক্সবাজারে বিএনপির ত্রাণ আটকে দিলো পুলিশ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে গতকাল বুধবার ত্রাণসামগ্রী বিতরণের কথা ছিল বিএনপির। তবে পুলিশি বাধার মুখে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে ত্রাণবাহী ২২টি ট্রাক বের হতেই পারেনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণে অংশ নিতে মঙ্গলবার স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে কক্সবাজার পৌঁছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রি ভরে বিএনপি নেতাকর্মীরা। পরে ২২টি ত্রাণবাহী ট্রাক সকাল থেকে শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে পুলিশের একটি দল ট্রাকগুলোর আশেপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এর পরই জেলা বিএনপি সভাপতি উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসক কার্যাালয়ে গেলেও জেলা প্রশাসকসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান জানান, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেয়া যাবে না। যারা ত্রাণ দিতে চায় তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তবে বিএনপির বিষয়টি আমি জানি না। ত্রাণবাহী ট্রাকের পাশে অবস্থান নেয়া পুলিশের এসআই আবুবকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দিতে উপরের নির্দেশনা রয়েছে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায় জেলা প্রশাসকসহ অন্যান্যা ঊধ্বর্তন কর্মকর্তারা বাইরে রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)