পানি সঙ্কটের কারণে ভোগান্তিতে রোগি ও তাদের স্বজনরা

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
পানি সঙ্কটের কারণে ভোগান্তিতে রোগি ও তাদের স্বজনরা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ৪টি টিউবওয়েলের মধ্যে ৩টিই অকেজো আফজালুল হক/সোহেল সজীব: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পানীয় পানির চরম অভাব দেখা দিয়েছে। রোগী ও স্বজনরা পানির অভাবে ছুটছেন হাসপাতাল ছেড়ে অন্য কোনো স্থানে। নামমাত্র ৪টি টিউবওয়েল থাকলেও তার মধ্যে ৩টিই অকেজো। একটি টিউবওয়েল ঠিক থাকলেও পানি পাওয়া যায় নামমাত্র। তবে হাসপাতালের ক্যান্টিনের একটি নিজস্ব টিউবওয়েল থাকলেও ক্যান্টিন বন্ধ করার সময় ক্যান্টিন মালিক হ্যান্ডেল খুলে নিয়ে যায়। দীর্ঘ কয়েকদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। টিউবওয়েলগুলো অকেজো থাকায় রোগী ও তার স্বজনদের প্রতিনিয়ত দুর্ভোগ চোখে পড়লেও তা সচল করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের। পানি সঙ্কটে নাকাল হয়ে পড়েছে রোগী সাধারণ, তাদের লোকজন ও হাসপাতালের কর্মচারীরাও। হাসপাতালে গেলেই চোখে পড়ছে পানি সঙ্কটের কারণে ভোগান্তির দৃশ্য। একে একে প্রায় সবকটি টিউবওয়েল বিকল হওয়ার ফলে ভোগান্তির অন্ত নেই হাসপাতালে সেবা নিতে আসা শত শত রোগী সাধারণ। অভিযোগকারীরা জানান, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাসপাতাল চত্বরে একটি গভীর নলকূপ বসানোর বছর দুয়েক যেতে না যেতেই অকেজো হয়ে যায়। হাসপাতাল এলাকায় কোনো টিউবওয়েল না থাকায় বর্তমানে পানি সমস্যায় বেকায়দায় পড়েছেন রোগী সাধারণ। রোগি ও তার স্বজনরা জানান, হাসপাতালে টিউবওয়েল না থাকায় পানি সমস্যায় ভূগতে হয় তাদের। অপরদিকে, রাতে হাসপাতাল এলাকায় কোন দোকানপাট খোলা না থাকায় পানি কিনেও খেতে পারেন না তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী মহলের দাবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)