মেহেরপুরে তিন দিনব্যাপী মৌসুমী ফল মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-07-16 ইং
মেহেরপুরে তিন দিনব্যাপী মৌসুমী ফল মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:

‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ স্লোগানে মেহেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। মেলায় দেশী ও বিদেশী ফলের ছয়টি স্টল স্থান পায়। মেলাটি আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় জাতের ফলের পাশাপাশি বিদেশী জাতের ফলও এখন চাষ করা হচ্ছে এবং চাষিদের বিদেশী ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেন তারা আর্থিকভাবে লাভবান হয়। ইতিমধ্যে লটকন, হাইব্রিড পেয়ারা ও ড্রাগন চাষে চাষিরা ভালো ফলাফল পাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)