দামুড়হুদায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
দামুড়হুদায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের নাটুদাহ-আটকবর মোড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারী সম্পত্তিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় অবৈধ স্থাপনা তৈরীর খবর পেয়েজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, আরডিসি পাপিয়া সুলতানা। এসময় এলাকার জনগন স্থাপনাটি অপসারণে সার্বিক সহায়তা করেন বলে জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)