ঝিনাইদহে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-07-16 ইং
ঝিনাইদহে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচি নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এছাড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)