ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক দল নেতার মৃত্যু

আপলোড তারিখঃ 2024-07-16 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক দল নেতার মৃত্যু ছবির ক্যাপশন:

সড়ক দুর্ঘটনায় আহত ঝিনাইদহ জেলা শ্রমিক দলের নেতা ও সোনালী ব্যাংকের অফিসার রকিবুল আলম ওরফে রজব আলী মালিতা মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রজব আলী মালিতা সদর উপজেলার পানামী গ্রামের মৃত কোবাদ আলী মালিতার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে তিনি জুম্মার নামাজ পড়ার জন্য ঝিনাইদহের কাঞ্চননগরের বাসা থেকে বের হন। তিনি ঝিনাইদহ মাগুরা সড়কের শরিফুলের পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, বিএনপি নেতা রজব আলীর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)