ছবির ক্যাপশন:
দামুড়হুদার ঈশ্বচন্দ্রপুরে ঝিনাইদহ র্যাবের মাদক বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ঈশ্বরচন্দ্রপুরে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী আসাদুল রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। আটককৃত আসাদুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. মনির আহমেদের ঝিনাইদহ র্যাব ক্যাম্পের আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন ইশ্বরচন্দ্রপুরে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে মাদকব্যবসায়ী আসাদুল রহমানকে আটক করে। তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। আটককৃত আসাদুল দামুড়বুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামী আসাদুলকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
