হিজলগাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ মুদি দোকানী আটক

আপলোড তারিখঃ 2024-07-15 ইং
হিজলগাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ মুদি দোকানী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামে নিজ বাড়িতে ডেকে এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বৃদ্ধ সেলিম বাঙালের (৬০) বিরুদ্ধ। ঘটনাটি জানতে পেরে গ্রামবাসী তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এসময় গ্রামবাসী অভিযুক্ত সেলিম বাঙালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেলিম বাঙাল হিজলগাড়ী স্কুলপাড়ার মৃত সোবহান চৌধুরীর ছেলে ও মুদি দোকানী।

জানা গেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হিজলগাড়ী স্কুলপাড়ার সেলিম বাঙালের দোকানে শ্যাম্পু কিনতে যায় একই গ্রামের ভুক্তভোগী শিশুকন্যা। এসময় সেলিম বাঙাল কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা সেলিম বাঙালের ঘরে ঢুকে শিশুটিকে উদ্ধার করে। এবং সেলিমকে হাতেনাতে আটকের পর পুলিশে খবর দেয়। খবর পেয়ে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে সেলিম বাংালকে হেফাজতে নেয়।

গ্রামবাসী অভিযোগ করেন, সেলিম বাঙাল তার নিজ বাড়িতে একটি মুদিখানার দোকান চালাতো। স্কুলের সাথে দোকান হওয়ায় স্কুল ও পাড়ার কোমলমতি বাঁচ্চারা তার দোকানে বিভিন্ন খাদ্যপণ্য ক্রয় করতে যেত। গতকাল ওই শিশুটি একটি শ্যাম্পু কিনতে সেলিম বাঙালের কাছে যায়। এটিই প্রথম নয়, এর পূর্বেও তিনি একাধিক শিশুকে শ্লীলতাহানী করেছে।

এ বিষয়ে দর্শনার থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নিরব হোসেন বলেন, অভিযুক্ত ও ভিকটিমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)