আলমডাঙ্গায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-07-14 ইং
আলমডাঙ্গায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ২৫০ গ্রাম গাঁজাসহ মজিবুল (২৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে পৌর এলাকার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন রাস্তার ওপর থেকে আটক করা হয়। আটক মজিবুল হক উপজেলার আসাননগর গ্রামের মানোয়ার হোসেনের ছেলে। তিনি এর আগে ভ্রাম্যমাণ আদালতে রায়ে ৩ মাস সাজা খেটেছেন।

পুলিশ জানায়, আলমডাঙ্গা পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে মাদক বেচাকেনা হচ্ছে বলে গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) আজগার আলীর নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সুমিত কুমারের মুদি দোকানের সামনে থেকে মজিবুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক মজিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে বলে পুলিশ জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)