গাংনীতে ১৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2024-07-12 ইং
গাংনীতে ১৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ মামুন মালিথা (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মামুন মালিথা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের চরযাদবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে র‌্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি অভিযানিক দল গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের করমদী-কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিলসহ মামুনকে আটক করে। জব্দকৃত ১৮ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

র‌্যাব-১২, মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সহকারী কোম্পানি কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মামুন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে চুয়াডাঙ্গা থেকে এসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)