গাংনীতে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2024-07-12 ইং
গাংনীতে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার ধারে এই বৃক্ষরোপণ করা হয়। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের নির্দেশনায় গাংনী উপজেলা কৃষক লীগ এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। গাংনী উপজেলা কৃষক লীগের সহসভাপতি হারুন অর রশিদ উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ধানখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী, কৃষক লীগ নেতা আসাদুল ইসলাম, আনারুল ইসলাম, আইজুদ্দিনসহ স্থানীয় কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কাঠবাদাম, তালগাছ, খেজুর গাছ এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)