চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দের ভিন্ন উদ্যোগ

আপলোড তারিখঃ 2024-07-12 ইং
চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দের ভিন্ন উদ্যোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনটির সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন নেতৃবৃন্দ। এসময় অসহায় রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে সাথে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রুপা খাতুন, সাধারণ সম্পাদক ফাহিমা খাতুন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাবিনা খাতুন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি বেবি খাতুন, সাধারণ সম্পাদক আলিয়া খাতুন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শিউলি খাতুন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সম্পা খাতুন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি চম্পা খাতুন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ইভা খাতুন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মিতা খাতুন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রুপালি খাতুন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিচন বেগম ও ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রেহেনা খাতুন।

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন সময়ের সমীকরণকে বলেন, ‘হাসপাতালে অসহায় রোগীরা অনেক সময় নানা সীমাবদ্ধতার মধ্যে থাকে। যুব মহিলা লীগ তাদের পাশে থাকবে। এখন থেকে প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীদের বিষয়ে খোঁজখবর নেবে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)