চুয়াডাঙ্গায় ৪১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2024-07-12 ইং
চুয়াডাঙ্গায় ৪১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গায় রাসেল হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে ৪১ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় রাসেল হোসেনের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাসেল হোসেন একই এলাকার জামাল উদ্দিন গাজির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাসেল হোসেনের বাড়িতে অভিযান চালান। এসময় রাসেলের স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সময়ের সমীকরণকে বলেন, রাসেলের শ্বশুরবাড়ি দর্শনার সীমান্তবর্তী এলাকায়। রাসেল তার স্ত্রীর ভাই হাসিবুলেকে দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক নিয়ে আসে এবং খুচরা বিক্রিসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাজমুল হোসেন খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)