চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিক পাড়ায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিক পাড়ায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের অর্থায়নে এ ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাদেক আলী মল্লিক পাড়া ১নং পানির ট্যাংক এলাকার শিক্ষিকা রেবেকা সুলতানার বাড়ীর গলির শেষ পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, বিশিষ্ট তৈল ব্যবসায়ী হাবিল হোসেন জোয়ার্দ্দার, ঠিকাদারের স্থানীয় প্রতিনিধিসহ এলাকার আরও গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)