চুয়াডাঙ্গায় ৩০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-07-12 ইং
চুয়াডাঙ্গায় ৩০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ সোয়াইন হোসেন (২৮) নামের এক যুবক আটক হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোয়াইন হোসেন কার্পাসডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার রবিউল হকের ছেলে।

জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযার চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ভবতোষ রায় ও এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়ক থেকে সোয়াইন হোসেনকে আটক করা হলে তার নিকট হতে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকাল আটক সোয়াইন হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)