মিণ্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-07-10 ইং
মিণ্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর মুক্তির দাবিতে প্রতিদিন জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে। মিছিলকারীরা মিণ্টুকে নির্দোষ দাবি করে মুক্তির দাবি জানাচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো। ব্যানার ফেস্টুন নিয়ে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, ঝংকার শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, কেসি কলেজ থিয়েটার, সচেতন নারী সমাজ, ঝংকার শিল্পী গোষ্ঠী, নবগঙ্গা সাংস্কৃতিক গোষ্ঠী, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক দীপ্তি রহমান, যুগ্ম আহ্বায়ক শান্ত জোয়ার্দ্দার, হাসিবুর রহমান শিপন, পৌর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু ও জাতীয় মহিলা সংস্থার সমস্য নাজমা সাজেদ বক্তব্য রাখেন। বক্তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়ে বলেন, মিন্টু ছাড়া জেলা আ’লীগ অচল।

উল্লেখ্য ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা ঘটনার দায়েরকৃত অপহরণ মামলায় গত ১১ জুন সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তাার দেখানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)