চুয়াডাঙ্গার পৃথক স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2024-07-09 ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার পৃথকস্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত রোববার দিবাগত রাত ৩টা থেকে গতকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলার জীবননগর ও দর্শনা থানা এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য ফেসনিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক হন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান:

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযানে চালিয়ে নাগর হোসেন ওরফে রিপন (৩৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার বোর সাড়ে পাঁচটার দিকে জীবননগরে উপজেলার স্যানেরহুদা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। নাগর হোসেন সেনেরহুদা গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে।

জানা যায়, জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মেফাউল হাসান, সাজ্জাদ হোসেন, এএসআই মামুনুর রহমান, রেয়াজুল ইসলাম ও রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ জীবননগরে অভিযান পরিচালনা করে। এসময় স্যানেরহুদা গ্রামে নাগর হোসেন ওরফে রিপনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গতকালই জব্দকৃত মাদক দ্রব্যসহ আটক আসামিকে জীবননগর হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

``

দর্শনা থানা পুলিশের অভিযান:

দর্শনা থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আফজাল হোসেন ওরফে কালু (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সকালে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়। এরআগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দর্শনা থানাধীন আজিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। কালু আজিমপুর গ্রামের মৃত জোর আলী মিজির ছেলে।

      পুলিশ সূত্র জানায়,  জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার তত্বাবধানে রোববার দিবাগত রাতে আজিমপুর সুমন কমিশনারের গলিতে অভিযান চালানো হয়। অভিযানে দর্শনা থানা পুলিশের (এসআই) সেকেন্দার আবু জাফর সঙ্গীয় ফোর্সের সাহায্যে আফজাল হোসেন কালুকে আটক করে। পরে তার ঘরের খাটের নিচ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ হয়। এ ঘটনায় গতকালই আটককৃত আসামি কালুর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

``

কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযান:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে ১ কেজি গাঁজাসহ সবুজ নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি কোমরপুর গ্রামের ফরজ আলীর ছেলে। পুলিশ জানানয়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বেলা ১টার দিকে মাদকের একটি চালান নিয়ে কার্পাসডাঙ্গা মিশনপাড়ার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিবের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়িঁর আইসি এসআই হারুনার রশীদ ও এএসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন। পরে সবুজকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।

``

জীবননগর থানা পুলিশের অভিযান:

জীবননগর থানা পুলিশের অভিযানে ২৪ বোতল ফেনসিডিলসহ হাসিবুল ইসলাম বুদো (১৯) ও মিতুল মিয়া নামের দুই যুবক আটক হয়েছে। গতকাল সকাল সেয়া ৯টার দিকে উপজেলার শাখারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হাসিবুল ইসলাম বুদো জীভননগর নতুনপাড়ার মইদুল হকের ছেলে ও মিতুল মিয়া একই এলাকার সদর আলীর ছেলে।

      জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর বাজার থেকে গোয়ালপাড়া গামী পিচমোড়ে খালের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এসময় হাসিবুল ইসলাম বুদো ও তার বন্ধু মিতুলকে আটক করলে তাদের নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)