দর্শনায় বীর মুক্তিযোদ্ধা শবুরের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2024-07-08 ইং
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা শবুরের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম শবুর (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম শবুর দর্শনা পুরাতন বাজারের দিন মহাম্মদের ছেলে ও কমরেড শহিদুল ইসলামের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

``

বেলা ২টার দিকে তার লাশ দর্শনায় পৌঁছায়। বাদ আসর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানার নেতৃত্বে দর্শনা কলেজ মাঠে পুলিশের একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে জানাজা শেষে দর্শনা মোবারকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, কমরেড অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি সৈয়দ মজনুর রহমান, সাবেক চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সিডিএল প্রতিষ্ঠাতা কবি সাহিত্যিক আবু সুফিয়ান প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রেজাুল করিম শবুর ১৯৭১ সালের ১০ মার্চ দেশ স্বাধীনের জন্য দর্শনা কেরুজ ফুটবল মাঠে কমরেড শহিদুল ইসলামের নেতৃত্বে যুদ্ধে অংশ গ্রহণের জন্য ঝাপিয়ে পড়েন। পরে তিনি ভারতের আসামে তেজপুর ক্যাম্পে অংশ নিয়ে সেক্টর কমান্ডার খালিদ মোসারফ ও এটিএম হায়দার আলীর নেতৃত্বে ২৮ দিন প্রশিক্ষণ শেষে কুমিল্লা চৌদ্দগ্রাম অঞ্চলে যুদ্ধে অংশ নেন। তিনি রাজনৈতিক জীবনে প্রথমে ছাত্র ইউনিয়ন ও সিপিবি দল করেন। এছাড়া তিনি কেরুজ শ্রমিক রাজনীতি ও সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)