দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-07-08 ইং
দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষপানের একদিন পর দিদার বক্স (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। এরআগে শনিবার বিকেল চারটায় উপজেলার তারানিপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে বিষপান করেন তিনি। পরিবারের সদস্যরা বিষপানের বিষয়ে জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। নিহত দিদার বক্স তারাণিপুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে।

      স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সকলের অজান্তে গত শনিবার বিকেলে দিদার বাক্স নিজ বাড়িতেই বিষপান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতাল কর্তৃপক্ষ দিদার বক্সকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এরই মধ্যে গতকাল বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

      দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, তারাণিপুরের বিষপানে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়ে জেনেছি। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানূগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)