মুজিবনগর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-07-08 ইং
মুজিবনগর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মুজিবনগর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত খেলা উপলক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। প্রধান শিক্ষিকা সিরিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজীব, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মহিলা দল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। পুরুষ দলে আনন্দবাস সরকার প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গোপালপুর সরকার প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)