মেহেরপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2024-07-07 ইং
মেহেরপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

মেহেরপুরে নানা আয়োজনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে গতকাল শনিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটা হয়।

সকালে জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন। এসময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়।

জনপ্রশাসনমন্ত্রী মেহেরপুর জেলা যুব মহিলা লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগ, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে কেক কাটা হয়।

এসময় মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাড. রুথসোভা মন্ডল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভানেত্রী ও পৌর কাউন্সিলর রোকসানা কামাল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও মুজিবনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)