কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-07-07 ইং
কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ছবির ক্যাপশন:

কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার জনসাধারণ ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার শহরের কলেজ রোডস্থ রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার উল্লেখ করে কোটা পদ্ধতি পুনর্বহালকে সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আসিফ আরাফাত বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো অনগ্রসর গোষ্ঠীর একটি পরিবার একবার যদি কোটা সুবিধা পায়, তাহলে পরবর্তীতে ওই পরিবারে আর কেউ ওই সুবিধা পান না। বাংলাদেশেও এভাবে কোটা সংস্কার করা যেতে পারে। কোনো মুক্তিযোদ্ধা পরিবারের নাতি-পুতি একবার এই সুযোগ পেলে আর কেউ পাবেন না।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাহমিদ হোসেন বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্তি না হলে ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)