মেহেরপুরের আমঝুপি ও শ্যামপুর ইউপি উপনির্বাচনে

আপলোড তারিখঃ 2024-07-05 ইং
মেহেরপুরের আমঝুপি ও শ্যামপুর ইউপি উপনির্বাচনে ছবির ক্যাপশন:


মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সদস্য পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস মিলনাতননে মনোনয়নপত্র বাছাই কালে রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আগামী ২৭ জুলাই আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং শ্যামপুর ইউনিয়নের একজন সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর জ্যেষ্ঠ পুত্র সেলিম রেজা, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, রেবেকা খাতুন এবং সোহেল রানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শ্যামপুর ইউনিয়ন পরিষদে সদস্য পদে উপনির্বাচন মনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, মিকাইল ইসলাম এবং রবিউল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)