কন্যা সন্তানের বাবা হলেন সময়ের সমীকরণ-এর ফেরদৌস

আপলোড তারিখঃ 2024-07-05 ইং
কন্যা সন্তানের বাবা হলেন সময়ের সমীকরণ-এর ফেরদৌস ছবির ক্যাপশন:

পিতৃত্বের অনুভূতি পেলেন দৈনিক সময়ের সমীকরণের ডেস্ক ইনচার্জ ও বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ। তাঁর ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ছয়টায় জীবননগর উপজেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী রিটা খাতুন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। এটাই ফেরদৌস-রিটা দম্পতির প্রথম সন্তান। ফেরদৌস তাঁর নবজাতক সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

এদিকে, কন্যাসন্তানের বাবা হওয়ায় ফেরদৌস-রিটা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)