হরিণাকুণ্ডু থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-07-05 ইং
হরিণাকুণ্ডু থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

হরিণাকুণ্ডু থেকে মাগুরার নজরুল বিশ্বাস হত্যা মামলার ৫ নম্বর আসামি রাজু মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১টার দিকে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস অভিযানিক দল জানতে পারে যে, মাগুরা জেলার শালিখা থানার হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামি হরিণাকুণ্ডুতে অবস্থান করছে। পরে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের শাখারীদহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর পলাতক আসামি রাজু মন্ডলকে গ্রেপ্তার করে। তাকে মাগুরার শালিখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)