ঢাকায় সাজাপ্রাপ্ত আসামী দামুড়হুদায় গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
ঢাকায় সাজাপ্রাপ্ত আসামী দামুড়হুদায় গ্রেফতার ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদালতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাসির উদ্দিনকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে আটক করে। সে উপজেলার ছয়ঘরিয়া গ্রামের দাউদ আলী মন্ডলের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের দাউদ মন্ডলের ছেলে নাসির উদ্দিন ২০১১ সালের ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদালতে সিআর ২০৮৮ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গোপনসূত্রে সংবাদ পেয়ে আমার নির্দেশে থানার এসআই মেজবাহুর সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে নাসির উদ্দিনের বাড়িতে পুলিশ হানা দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ওসি আরও জানান, আটককৃত সাজপ্রাপ্ত আসামী নাসির উদ্দিনকে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)