ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণ করা হয়।
আলমডাঙ্গা উপজেলায় কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন একই কলেজের ড. মো. মহবুব আলম ও রোভার স্কাউট শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিবেচিত হন রাশেদুল কবির।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
