আন্দুলবাড়ীয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

আপলোড তারিখঃ 2024-07-05 ইং
আন্দুলবাড়ীয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাসির, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তাহমিনা খাতুন বীনা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম খোকা, ২ নং প্যানেল চেয়ারম্যান হাবিল উদ্দিন, ৩ নং প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নাসিমা খাতুন, ৫ নং ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)