মেহেরপুরের পাটকেলপোতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু দেখে দাদার মৃত্যু

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
মেহেরপুরের পাটকেলপোতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু দেখে দাদার মৃত্যু ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: গর্তের পানিতে ডুবে মরিয়ম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু খবরে নিহতের নানা মসলেম উদ্দীনের(৬৫) ষ্টোকে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ টার দিকে মেহেরপুর সদরের পাটকেলপোতা গ্রামে। জানা যায়, দামুড়হুদা থানার বিষ্ণুপুর গ্রামের মহাসিনের স্ত্রী তার মেয়ে মরিয়মকে নিয়ে গতকালই খালুর বাড়ী মেহেরপুরের পাটকেলপোতা গ্রামে বেড়াতে আসে। বাবার বাড়ীর আনন্দ যে নিমিষেই ম্লান হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারিনি মরিয়মের মা। বিকালে পাশের বাড়ীর এক শিশুর সাথে খেলতে যায় মরিয়ম। আর সেখানেই ঘটে বিপত্তি। টিউবওয়েলের পাশের গর্তে দুজনেই পড়ে যায় সবার অজান্তে। খোঁজাখুজির এক পর্যায়ে তাদেরকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে বাড়ীর লোকজন। পরে তাদের দুজনকে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মরিয়মের দাদা মসলেম উদ্দীন ও প্রতিবেশির মোটরসাইকেলযোগে দুই শিশুকে নেয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। হাসপাতালে পৌছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। চোখের সামনে নাতনির মৃত্যু দেখে ঘটনাস্থলেই হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মারা যান মরিয়মের দাদা মসলেম উদ্দীন। মেহেরপুর জেনারেল হাসপাতালে অপর শিশুর চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)