মেহেরপুরে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2024-07-03 ইং
মেহেরপুরে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:

তুলা চাষের উন্নয়নের লক্ষ্যে মেহেরপুরে কৃষকদের মাঝে সার, বিষ ও বীজ বিতরণ করেছে তুলা উন্নয়ন কর্পোরেশন। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা তুলা উন্নয়ন কার্যালয়ের চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক বিজয় কৃষ্ণ হালদার ও চুয়াডাঙ্গার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। অনুষ্ঠানে প্রায় ২০০ কৃষককে চাষে নানা প্রয়োজনীয় সার, কীটনাশক ও উন্নত জাতের তুলা বীজ বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় কৃষকদের ৮০০ গ্রাম করে উন্নত জাতের তুলা বীজ, ২৬ কেজি করে ইউরিয়া, ডিএপি ও এমওপি ৫০ কেজি করে দেওয়ার পাশাপাশি কীটনাশক, ছত্রাকনাশক এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলায় ৩ হাজার ৪৫০ জন তালিকাভুক্ত তুলা চাষীকে এসব উপকরণ দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)