ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চুয়াডাঙ্গা জেলার সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন কেন্দ্রীয় কমিটির ওলামা দলের সদস্য নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহবুব উদ্দিন মাহবুব, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, বিএনপি নেতা একরামুল হক প্রমুখ।
