ঝিনাইদহে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-07-03 ইং
ঝিনাইদহে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর হাতে সময় টিভির প্রতিনিধি লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরি কার্ড ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলায় কর্মকর্তা, সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির প্রতিনিধি এম রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বাবলু, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি ফয়সাল আহমেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী, সাবেক সভাপতি কালের কণ্ঠের প্রতিনিধি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ এটি বাংলার প্রতিনিধি সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভির প্রতিনিধি শিপলু জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার আসিফ ইকবাল কাজল, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সণ্টু, প্রেস ইউনিটির সভাপতি শহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, উদীচীর জেলা সভাপতি কে এম শরিফ, সহসভাপতি শামীম আহম্মেদ, উপদেষ্টা স্বপন বাগচী, জেলা কমিটির সহসম্পাদক আরিফুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি রাজিব হাসান। মানববন্ধনে শৈলকুপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্যকে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে একই কর্মসূচি পালন করে উদীচীর নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)