আলমডাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2024-07-03 ইং
আলমডাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিদ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বোস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার প্রমুখ। পরে উপজেলা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)