ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের মৃত বকর আলীর ছেলে মোজাহার আলী (৭০) আলমডাঙ্গা থেকে অটোরিক্সা যোগে হারদী যাচ্ছিলেন। যাওয়ার পথে আলমডাঙ্গা-হারদী সড়কের কামালপুর কুমারী গ্রামের মাঝামাঝি স্থানে দুই শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তাদেরকে রক্ষায় অটোচালক দ্রুত সাইড দিতে গেলে অটোরিক্সাটি উল্টে যায়। এতে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে বৃদ্ধ মোজাহার গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনায় তার এক হাত ও পা ভেঙ্গে বুকে প্রচন্ড আঘাতে অবস্থা মারাত্মক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
