দামুড়হুদার বাঘাডাঙ্গায় বিষপানে অসুস্থ কিশোরীর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-07-02 ইং
দামুড়হুদার বাঘাডাঙ্গায় বিষপানে অসুস্থ কিশোরীর মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে বিষপানে অসুস্থ কিশোরীর মৃত্যু হয়েছে। সায়মা খাতুন (১৯) বাঘাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। গত রোববার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সাইমা খাতুন পরিবারের সাথে কলহের জের ধরে গত ২৮ জুন বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মহিদুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘাডাঙ্গা গ্রামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)