ছবির ক্যাপশন:
‘আমরা নতুন বাংলাদেশ গড়ব’ স্লোগানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দেশ প্রতিদিন পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন হেলাল উদ্দীন। গতকাল সোমবার পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন রায়হান স্বাক্ষরিত পত্রিকার পরিচয়পত্র হাতে পেয়েছেন তিনি। হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সময়ের সমীকরণে জয়মারপুর প্রতিবেদক হিসেবেও কর্মরত আছেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
